চট্টগ্রাম বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাহাড়ি শিক্ষার্থীর হাতে বই তুলে দিলো মাটিরাঙ্গা জোন

৮

মো:এনামুল হক,স্টাফ রিপোর্টার:: পাহা‌ড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপা‌শি আর্থ সামা‌জিক উন্নয়নে কাজ কর‌ছে সেনাবা‌হিনী। এরই ধারাবা‌হিকতায় পাহাড়ি দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো খাগড়াছ‌ড়ি গুইমারা রি‌জিয়‌নের আওতাধীন ১৮‌ফিল্ড নেজি‌মেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

বুধবার(১১ নভেম্বর) দুপু‌রের দি‌কে মাটিরাঙ্গা জোন সদ‌রে কলেজ শাখার ১০ জন দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীর হা‌তে শিক্ষা সামগ্রী (১০ সেট বই) তুলে দেন কমান্ডার লে: কর্নেল মো: মাসুদ খান ।

বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ। শিক্ষার্থীরা বলেন, বই কেনার টাকা তাদের কা‌ছে ছিল না। জোন থেকে বই পেয়ে এখন ঠিকমতো পড়াশোনা করতে পারবো। এসময় জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভো‌গি শিক্ষার্থীরা।

জোন কমান্ডার লে: কর্নেল মো: মাসুদ খান বলেন, শিক্ষাই পাহাড়ের উন্নয়নের মূল চাবিকাঠি। দরিদ্রতার কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য মা‌টিরাঙ্গা জোন সবসময় পাশে থাকার চেষ্টা করবে বলে জানান তি‌নি।

এ সময় উপ অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, মাটিরাঙ্গা জোনের অন্যান্য অফিসার, শিক্ষার্থীর কলেজ শাখার নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun