প্রতিনিধি রামগড়:: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র্যালি শেষে সমাবেশে ব্যক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মো.বাহারর উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ্।
সঞ্চালনায় ছিলেন রামগড় পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ।
সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও র্যালি ও সমাবেশে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
মো.মাসুদ রানা 


















