স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের টহলদল বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে টহল দল অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ২,৫৩৩ টুকরা কাঠ (সেগুন কাঠ = ১২৮২ টুকরা, গামার কাঠ = ১০৫৯ টুকরা, কড়ই কাঠ = ৮৮ টুকরা এবং লামা কাঠ= ১০৪ টুকরা যা সর্বমোট ২,০০০ ঘনফুট এবং ৬,৩৬০টি বাঁশ জব্দ করে।
জব্দকৃত বনজদ্রব্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।পরবর্তীতে লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দকৃত কাঠ ও বাঁশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সর্তা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
খিরাম ক্যাম্প সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে আরও বলেন, পাহাড়ে অবৈধ বনজদ্রব্য পাচার রোধ,বনজ সম্পদ সংরক্ষণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক 




















