চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মা‌টিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন অবহিত করণ সভা

১০

স্টাফ রিপোর্টার:: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অবহিত করণ সভা অনু‌ষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার বড়নাল ইউনিয়ন প‌রিষ‌দ হল রুমে আয়ো‌জিত সভায় প্রধান অতিথি ছি‌লেন খাগড়াছড়ি স্থানীয় সরকার উপ পরিচালক সাদিয়া আফরিন কচি।

মা‌টিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বড়নাল ইউনিয়ন প্রশাসক উম্মে তাহমিনা মিতুর সভাপ‌তি‌ত্বে ,বড়নাল ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো: আব্দুল হা‌কিম’র সঞ্চালনায়,ইউপি মেম্বার আলাউদ্দিন, সাইথোয়াই মারমা,ইসমাইল হো‌সেন ও পাড়াকর্মী না‌র্গিস আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

জন্ম নিবন্ধনের গুরুত্ব উল্লেখ করে প্রধান অ‌তি‌থির বক্তব্যে ক‌চি বলেন, ২০০৬ থেকে সারাদেশে বাধ্যতামূলক করা হয়। প্রতিটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে জন্ম নিবন্ধন ছাড়া স্কুলে ভর্তি, পাসপোর্ট, ভোটার আইডি, চাকরি, বিবাহ নিবন্ধন কোনোটাই হয় না।

সরকার অনলাইন জন্ম নিবন্ধন চালু করেছে। হাতে লেখা সনদ এখন বাতিল। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে গিয়ে ডিজিটাল নিবন্ধন করতে হয়। নিবন্ধ‌নের সময় না‌মের বানানের দিকে লক্ষ রাখার আহ্বান জানান তি‌নি।

এসময় সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সদস্য আনাই মারমা ,পাড়াকর্মী,উপকার ভো‌গি, স্থানীয় রা‌জনৈ‌তিক ‌নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশসহ গন্যমান্যরা উপ‌স্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun