চট্টগ্রাম বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গুইমারায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার
১৩

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

এতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দোকান ঘর নির্মাণ, ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

​এছাড়া, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে যতক্ষন পর্যন্ত মূল শ্রোতধানায় আনা যাবেনা ততক্ষন পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্ভব হবেনা।

অনুষ্ঠানে, খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন সহ সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত

গুইমারায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬