চট্টগ্রাম বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার
৭

প্রতিনিধি খাগড়াছড়ি:: আড়াই’শ আসনের পরিপাটি হল কক্ষে একটি আসনও খালি নেই। জেলা শহরের ছয়টি আর দীঘিনালা উপজেলার দুটি স্কুল মিলে জমজমাট দিনব্যাপি বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

সম্ভাবনাময় ক্ষুদে বিতার্কিকদের যুক্তি-তর্ক আর বাচিক স্পর্ধায় সবকটি মানুষের চোখেমুখে ফুটে উঠেছে শব্দ আর বাক্যের প্রতি মমতা। ঘড়ির র্কাটা যখন দশটা ছুঁই ছুঁই, ঠিক তখনি সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে বিতর্কের আসরের শুভ সূচনা করেন, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক শিবাজী কুমার দে।

বাংলাদেশ বেতার উপস্থাপক এবং খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন আনসারী মিঠু’র সঞ্চালনায় নতুন কুঁড়ি হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত বিতর্ক উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙা গোমতী বি. কে. হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বিএফএফ-সমকাল’র এই বিতর্ক খাগড়াছড়িতে বিতর্কচর্চার ধারাবাহিকতাকে সমুন্নত রেখেছে। এই আয়োজনের ফলে বিগত এক যুগে অনেকগুলো বিদ্যালয়ে বিতর্কের প্রতি দায়বদ্ধতা থেকে বিতর্কের জন্য আলাদা কক্ষ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বেড়েছে। বিশেষ করে এই বিতর্কে অংশগ্রহণকারিীদের মধ্যে প্রায় সব শিক্ষার্থীই শিক্ষা জীবনে আলো ছড়াচ্ছে।

এতে বক্তব্য রাখেন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আমির হোসেন রোজেল। বিতর্কে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল, টিউফা আইডিয়াল হাই স্কুল এবং এপিবিএন উচ্চ বিদ্যালয়।

প্রথম পর্বের বিতর্কে প্রথমবারের মতো যোগ দিয়ে তাক লাগিয়ে দেয় দীঘিনালার দুটি স্কুল। এরমধ্যে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে যুক্তির শক্তিতে হারিয়ে সেমি ফাইনালে উঠে আসে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দেয় দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়।

সেমি ফাইনালে অবত্তীর্ণ হয়ে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলকে হারিয়ে বড়াদম উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ফাইনাল লড়াইয়ে মেতে উঠেন। ফাইনালে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয় দলের পারমী চাকমা, উজুকো চাকমা এবং আদর্শি চাকমা জেলাশহরের অভিজাত প্রতিষ্ঠান ‘নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল’-কে যুক্তির যুদ্ধে দারুণ চাপে ফেলতে পেরেছে। তবে শেষতক নতুন কুঁড়ি’র ইলমুল হক নোহার শ্রেষ্টত্বে এগিয়ে যায় তারাই।

নতুন কুঁড়ি’র ইলমুল হক নোহা শ্রেষ্ট বক্তা’র পাশাপাশি রানার আপ হন, দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন হয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। এর আগেও বেশ কয়েকবার বিদ্যালয়টি ‘বিএফএফ- সমকাল’ বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিলো।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র ভাইস্-চেয়ারম্যান ও খাগড়াছড়ি ডিবেটিং সোসাইটি’র সভাপতি অধ্যাপক দুলাল হোসেন। এসময় মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন দাস, বড়াদম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডিগনিটি চাকমা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিভা ত্রিপুরা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত

খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট : ০৯:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬