চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান

২৪

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কার্বারীটিলা দাম্মাচারিয়াবৌদ্ধ বিহারে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহায়তার জন্য একটি পাওয়ার টিলার দিয়েছে দীঘিনালা জোন। গতকাল বিকাল দীঘিনালা জোনের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষুর কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়।

এ সময় দীঘিনালা জোনের মেজর তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, বৌদ্ধ বিহারের ভিক্ষু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষু বলেন, পাওয়ার টিলারটি বিহারের কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হবে। এ সহযোগিতার জন্য তিনি দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কৃষিকাজে যান্ত্ৰিক সহায়তা

পাওয়ায় বৌদ্ধ বিহারের কার্যক্রমে সুবিধা হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি করবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান

আপডেট : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬