চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ উপলক্ষে মহালছড়িতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

১৬

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর২০২৬) মহালছড়ি উপজেলায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মধুলিনা মৌ দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম শাওন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, প্রধান কার্যালয়, ঢাকা; মোঃ শহিদুল শেখ, বিবিএস, প্রধান কার্যালয়, ঢাকা এবং মোঃ তরিকুল ইসলাম, জুনিয়র পরিসংখ্যান সহকারী, মহালছড়ি উপজেলা।

প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ৫৭ জন গণনাকারী ও ৫ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের গণনা কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় এ জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun