চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দীঘিনালায় বেসরকারি সংস্থা প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীন হিল “রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (আরজিআইএল)” প্রকল্পের উদ্বোধনী সভা করা হয়েছে। সোমবার(৭সেপ্টেম্বর ২০২৬) সকালে দীঘিনালা উপজেলায় “রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (আরজিআইএল)” প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে ইউনাইটেড পারপাস, গ্রিন হিল ও ভিশনস্প্রিং আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম । সভায় সভাপতিত্ব করেন পিএম রিপন আলী সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পিই টিটু দত্ত।

প্রকল্পটি মূলত কম আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বয়সজনিত দৃষ্টিসমস্যা (প্রেসবায়োপিয়া) চিহ্নিত করে সাশ্রয়ী মূল্যে রিডিং গ্লাস সরবরাহের মাধ্যমে তাঁদের কর্মক্ষমতা ও জীবিকা উন্নয়নে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চক্ষু চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে অনেক কর্মজীবী মানুষ দৃষ্টিসমস্যার কারণে কাজের সক্ষমতা হারাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে চিহ্নিত ব্যক্তিদের হাতে চশমা তুলে দেওয়া হবে।

প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দীঘিনালার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun