প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে রামগড় উপজেলায় পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে জুলাই শহীদ মোঃ মজিদ হোসেনের কবর জিয়ারত করেন। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় জুলাই শহীদ জনাব মোঃ মজিদ হোসেনের বাড়িতে এই কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, রামগড় উপজেলা আমীর ফায়েজুর রহমান, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরবর্তীতে জেলা আমীর শহীদের বাবা-মা ও আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করেন। জামায়াতের পক্ষ থেকে শহীদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা আমীর শহীদের বাবার শারীরিক খোঁজখবর নেন এবং বড় ভাই ও অন্যান্যদের সার্বিক খবর নেন। এছাড়া উপজেলা জামায়াতকে শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেওয়ার বিষয়ে তাগিদ দেন। খাগড়াছড়ি জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী'র প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
১১
প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে রামগড় উপজেলায় পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে জুলাই শহীদ মোঃ মজিদ হোসেনের কবর জিয়ারত করেন। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় জুলাই শহীদ জনাব মোঃ মজিদ হোসেনের বাড়িতে এই কবর জিয়ারত করা হয়।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, রামগড় উপজেলা আমীর ফায়েজুর রহমান, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
পরবর্তীতে জেলা আমীর শহীদের বাবা-মা ও আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করেন। জামায়াতের পক্ষ থেকে শহীদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা আমীর শহীদের বাবার শারীরিক খোঁজখবর নেন এবং বড় ভাই ও অন্যান্যদের সার্বিক খবর নেন।
এছাড়া উপজেলা জামায়াতকে শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেওয়ার বিষয়ে তাগিদ দেন। খাগড়াছড়ি জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।