আপডেট :
১০:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১৮
বার
রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
প্রতিনিধি রামগড়:: প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে কৃষি কার্ডের জন্য কৃষকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে রামগড় পাতাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। রামগড় কৃষি অফিস সূত্রে যানা যায়, প্রথম ধাপে খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আগামীকাল থেকে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। উদ্বোধনে বক্তারা কৃষকদেরকে সঠিক তথ্য প্রদান করে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় কৃষকবৃন্দ।
২৫
প্রতিনিধি রামগড়:: প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে কৃষি কার্ডের জন্য কৃষকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে রামগড় পাতাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।
রামগড় কৃষি অফিস সূত্রে যানা যায়, প্রথম ধাপে খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আগামীকাল থেকে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনে বক্তারা কৃষকদেরকে সঠিক তথ্য প্রদান করে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় কৃষকবৃন্দ।