চট্টগ্রাম বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মহালছড়িতে ‘জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭৩ বার
৮৩

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন , মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ ও গীতা পাঠের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন জুলাই যোদ্ধা মোঃ কামাল উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত

মহালছড়িতে ‘জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬