চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্যার্তদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

  • প্রতিবেদক
  • আপডেট : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩ বার
৩১

স্টাফ রিপোর্টার:: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করলেও মহালছড়ির বিভিন্ন এলাকায় এখনো হাজারো পরিবার পানিবন্দি রয়েছে। দুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে মহালছড়ি সেনা জোন।

সেনা জোনের উদ্যোগে বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন এলাকায় গিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে।

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন বোরহান উদ্দিন বলেন, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসাকেন্দ্রে যেতে পারছেন না। তাই দুর্গত মানুষের দোরগোড়ায় পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। তিনি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্যার্তদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

আপডেট : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬