আপডেট :
০৭:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
৩৮
বার
মহালছড়িতে বন্যার্ত পরিবারের পাশে প্রশাসন ও বিএনপি
প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যৌথ উদ্যোগে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই ২০২৬) মহালছড়ি জোন, মহালছড়ি উপজেলা প্রশাসন ও মহালছড়ি উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দুর্গত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের পাশে সরাসরি উপস্থিত ছিলেন মহলছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল- জাবির আসিফ, পিএসসি, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য প্রতিনিধিরা। উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব। ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো এই সহায়তার জন্য মহালছড়ি জোন, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩
প্রতিনিধি মহালছড়ি::খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যৌথ উদ্যোগে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই ২০২৬) মহালছড়ি জোন, মহালছড়ি উপজেলা প্রশাসন ও মহালছড়ি উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দুর্গত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্তদের পাশে সরাসরি উপস্থিত ছিলেন মহলছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল- জাবির আসিফ, পিএসসি, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য প্রতিনিধিরা।
উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব। ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো এই সহায়তার জন্য মহালছড়ি জোন, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।