চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা

  • প্রতিবেদক
  • আপডেট : ০১:৪১:০৭ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭ বার

স্টাফ রিপোর্টার:: টানা দুই দিনের ভারী বর্ষণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, প্রবল বর্ষণে থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থানচির তিন্দু এলাকায় সোমবার পাহাড়ি ঢলের স্রোতে একটি নৌকা ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার থেকে আগামী ৭২ ঘণ্টা দেশের চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা

আপডেট : ০১:৪১:০৭ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬