স্টাফ রিপোর্টার:: রাঙ্গামাটির লংগদু উপজেলায় অসাবধানতাবশত নিজের ঘরের বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে নিজেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত বেনসন চাকমা (৩০) তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেনসন চাকমা নিজের বাড়িতে বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেদক 
















