চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম রয়েল হসপিটালের মতবিনিময় সভা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২ বার

প্রতিনিধি মহালছড়ি:: মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রাম রয়েল হসপিটালের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রামের রয়েল হসপিটাল (প্রাঃ) লিমিটেডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রয়েল হসপিটালের প্রতিনিধিরা হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা এবং রোগীদের জন্য বিভিন্ন চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তারা জানান, হাসপাতালটিতে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, পেডিয়াট্রিক এইচডিইউ, কেবিন সুবিধা, গাইনি ও সিজারিয়ান অপারেশন, মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক (হাড়ভাঙা)সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা তুলনামূলক কম খরচে প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শোভন সরকার (এম.ও),ডাঃ দীপঙ্কর তালুকদার(উপসহকারী মেডিকেল অফিসার),ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব, মোঃ রফিকুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার, চট্টগ্রাম রয়েল হসপিটাল, সজল সরকার, মার্কেটিং এক্সিকিউটিভ, চট্টগ্রাম রয়েল হসপিটাল সহ মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তারা,নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় অংশগ্রহণকারীরা চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী রেফারেল ব্যবস্থা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে মতবিনিময় করেন। সভার শেষে রয়েল হসপিটালের পক্ষ থেকে জানানো হয়, উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রাম রয়েল হসপিটালের মতবিনিময় সভা

আপডেট : ০৮:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬