চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিজিবি’র কম্পিউটার ও সেলাই এর সনদপত্র বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ১০:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৭৪ বার

প্রতিনিধি রামগড়:: শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার ২১শে জুন দুপুড়ে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিও এম, পিএসসি উপস্থিত থেকে কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় রামগড় জোন সদর কর্তৃক পরিচালিত রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প দ্বারা পরিচালিত বেকার যুবক-যুবতীদের মাঝে বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।

এছাড়াও তিনি আরো বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহণ করে ব্যক্তিগত জীবন সহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং রামগড় বিজিবি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিতরণে রামগড় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারি, প্রশিক্ষণের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

বিজিবি’র কম্পিউটার ও সেলাই এর সনদপত্র বিতরণ

আপডেট : ১০:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬