সোমবার বাঘাইছড়ি-সাজেক সড়কে অবরোধ


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ /
সোমবার বাঘাইছড়ি-সাজেক সড়কে অবরোধ

স্টাফ রিপোটার:: আগামী সোমবার (১১ মে ২০২৬) সাজেকে ইউপিডিএফ সদস্যের হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। ইউপিডিএফ সদস্যের হেগেরা চাকমা হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।

এতে রাঙামাটির সাজেকে আগামী ১১ মে দিঘীনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কের আধাবেলা এলাকায় সড়ক অবরোধ ঘোষণা করে স্থানীয় বিক্ষোভে অংশ গ্রহণকারীরা। আজ শনিবার উজো বাজারে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম শুকনা ছড়ি এলাকায় ব্রাশফায়ারে করে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে হত্যা করা হয়। শনিবার (০৯ মে ২০২৬) ভোরে শুকনা ছড়ি ১০ নাম্বার জোড়া ব্রীজ এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা বিশেষ মহলের মদদপুষ্ট অস্ত্রধারীরা ব্রাশফায়ার করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান সংগঠনটি।

স্থানীয় জানায়, নিহত হেহেরা চাকমা ওরফে লেত্তবাপ প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দলের সদস্য ছিলো। প্রতিপক্ষের গুলিতে হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্দরা তাৎক্ষণিক বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দ্রুত বিচারের দাবি জানান।