চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

গুলিতে প্রাণ গেল ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যের

  • প্রতিবেদক
  • আপডেট : ০৩:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩৭ বার
৩২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর প্রতিপক্ষের গুলিতে মোঃ ইমন হোসেন (২৫) নামে এক ইউপিডিএফ গণতান্ত্রিক এর সহযোগি সদস্য নিহত হয়েছে। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের দায়ী করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।

তিনি বলেন, সকালে প্রসীতপন্থী ইউপিডিএফ এর ৪ জন স্বশস্ত্র সদস্য সিএনজি নিয়ে এসে এলোপাথাড়ি গুলি করে তাদের সহযোগি সদস্য ইমনকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।

তবে ইউপিডিএফ এরপক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে সংগঠক অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এটি সাজানো কাল্পনিক অভিযোগ বলেও দাবী করেন তিনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে নিহত মোঃ ইমন হোসেন এর মরদেহ পুলিশ উদ্ধার করেছে এবং তদন্ত চলামান আছে জানিয়ে তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

গুলিতে প্রাণ গেল ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যের

আপডেট : ০৩:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬