সব
facebook raytahost.com
ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতৃত্বে শ্যামল কান্তি ও মিটন চাকমা | Protidiner Khagrachari

ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতৃত্বে শ্যামল কান্তি ও মিটন চাকমা

ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতৃত্বে শ্যামল কান্তি ও মিটন চাকমা

স্টাফ রিপাের্টার:: পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আবারো শ্যামল কান্তি চাকমাকে সভাপতি ও মিটন চাকমাকে সাধারন সম্পাদক  নির্বাচিত করা হয়েছে। শনিবার (২৫ মে ২০২৪) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অমল বিকাশ চাকমা।

এতে জানানো হয়, মহান পার্টি ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি গত ২৩ ও ২৪ মে ২০২৪ দুইদিন ব্যাপি পার্টির কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সম্মতি ক্রমে ১১ সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি গঠন করা হয়।

এতে শ্যামল কান্তি চাকমাকে সভাপতি ও মিটন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ কমিটি ২৫মে ২০২৪ থেকে কার্যকর হবে। এছাড়া পার্টির সাংগঠনিক বা অন্য যে কোন প্রয়োজনে পার্টির প্রধান সভাপতি’র অনুপস্থিতে সাধারণ সম্পাদক পার্টির সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন বলে এতে জানান।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর তথ্য ও প্রচার সম্পাদক অমল বিকাশ চাকমা প্রেরিত বার্তায় এ তথ্য জানান। সব গঠিত কমিটির মেয়াদকাল ৩ বছর বলবৎ থাকবে বলে সূত্র জানায়।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com