সব
facebook raytahost.com
বাবা-ছেলে যখন ভুয়া চিকিৎসক! | Protidiner Khagrachari

বাবা-ছেলে যখন ভুয়া চিকিৎসক!

বাবা-ছেলে যখন ভুয়া চিকিৎসক!

স্টাফ রিপাের্টার:: টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. হারুন (৫২) নবম শ্রেণির পর আর পড়েননি আর তার ছেলে রাকিব হাসান (২৪) কোনোমতে এসএসসি পাস করতে পেরেছেন। বাবা-ছেলে মিলে করতেন জুতার ব্যবসা। আর সেই ব্যবসা ছেড়ে খাগড়াছড়ি জেলায় গিয়ে বনে গেলেন এমবিবিএস ডাক্তার।

এত সবের পরো শেষ রক্ষা হয়নি বাবা-ছেলের। রোববার (০৩ মার্চ) দুপুরে জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের কাঁঠাল বাগান এলাকায় ভুয়া চিকিৎসা দিতে গিয়ে আটক হয়েছেন বাবা-ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুয়া চিকিৎসক হারুন ও রাকিবের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে।

জানা যায়, কাঁঠাল পাড়া কেন্দ্রে চিকিৎসক সেজে স্থানীয় রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন হারুণ-রাকিব। ব্যবস্থাপত্রসহ নিজেদের সরবরাহ ওষুধও বিক্রি করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসে তাদের আটক করে। এসময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আটক হারুণ জানায়, তিনি নবম শ্রেণির বেশি পড়েননি এবং ছেলে রাকিব হাসান এসএসসি পাস করেছেন বলে জানায়। এর আগে জুতা ব্যবসা করতেন বলেও আদালতকে জানান তারা।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হারুনুর রশীদ বলেন, আটক দুইজনের মধ্যে বাবা হারুনকে একমাসের এবং ছেলে রাকিব হাসানকে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com