সব
facebook raytahost.com
মা‌টিরাঙ্গায় কৃ‌ষি উপকরণ বিতরণ | Protidiner Khagrachari

মা‌টিরাঙ্গায় কৃ‌ষি উপকরণ বিতরণ

মা‌টিরাঙ্গায় কৃ‌ষি উপকরণ বিতরণ

স্টাফ রিপাের্টার:: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শেষ কৃষক‌দের মা‌ঝে কৃ‌ষি উপকরণ বিতরণ করা হ‌য়েছে। বুধবার ( ৩১ জানুয়ারী ২০২৪) দুপুর দুইটার দি‌কে মা‌টিরাঙ্গা কৃ‌ষি অ‌ফিস প্রাঙ্গনে উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নে ৩০ জন কৃষক কৃষাণির মা‌ঝে এ উপকরণ বিতরণ করা হয়।

উপকর‌ণের ম‌ধ্যে র‌য়ে‌ছে ১০ ধর‌ণের সব‌জি বীজ,চার ধর‌নের ফলদ গা‌ছের চারা,৪০ কে‌জি কেছোঁ সার(বার্মিক‌ম্পোস্ট),প্রদ‌র্শিনী সাইনবোর্ড ও প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়। এর আ‌গে মঙ্গলবার সকা‌লে মা‌টিনাঙ্গা কৃ‌ষি কর্মকর্তা সবুজ আলীর সভাপতি‌ত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাটিরাঙ্গা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত থে‌কে কর্মসূ‌চির উ‌দ্ভোধন ক‌রেন খাগড়াছ‌ড়ি জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক কি‌শোর কুমার মজুমদার।‌ প্রশিক্ষক ছি‌লেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা বা‌শিরুল আলম।

উপকরণ ‌বিতরণ কা‌লে কৃ‌ষি কর্মকর্তা সবুজ আলী ব‌লেন, বর্তমান বাজারে সব‌জির ভা‌লো দাম র‌য়ে‌ছে।অনাবাদি পতিত জমিতে পু‌ষ্টিবাগা‌ন করে পা‌রিবা‌রিক চা‌হিদা মেটা‌নের পাশাপা‌শি অ‌তিরিক্ত সব‌জি বি‌ক্রি ক‌রে গ্রামীন অর্থনী‌তি‌ সমৃদ্ধিতে বি‌শেষ ভূ‌মিকা রাখা সম্ভব। এসময় কৃ‌ষি ক্ষে‌ত্রে কৃষক কৃষা‌নি‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন তি‌নি।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com