সব
facebook raytahost.com
আবারো রক্তাক্ত পাহাড় | Protidiner Khagrachari

আবারো রক্তাক্ত পাহাড়

গোলাগুলিতে বিপুল,সুনীল ইউপিডিএফের ৬ নেতা নিহতের গুঞ্জন

আল-মামুন:: আবারো আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়ির পানছড়িতে গোলাগুলিতে প্রসীতপস্থী ইউপিডিএফ এর সংগঠক ও পিসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিপুল চাকমা,পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরাসহ বেশ কয়েকজন নেতাকর্মী নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১১ নভেম্বর ২০২৩) গভীর রাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৯ নং ওয়াডের ফতেহপুর এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফের সাথে গোলাগুলিতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫৫ থেকে ৬০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে অসমর্থিত একটি সূত্র জানায়।

এতে ঘটনাস্থলে ইউপিডিএফ নেতা বিপুল চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা,কমান্ডার হরিকমল ও চীফ কালেক্টর নীতি দত্ত চাকমা, সংগঠনের সদস্য লিটন,রুহিনসহ ৬ জনকে হত্যা করা হয়েছে বলে দাবী করছে।

সামাজিক যোগােযাগ মাধ্যমে সাবেক গণতান্ত্রিক যুব ফোরামসহ ইউপিডিএফ নেতারা তাদের ৬ নেতা হত্যার দাবী করে নাম প্রকাশ করেছে। গোলাগুলির ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে সূত্র জানায়। এদিকে একাধিক অসর্থিত সূত্র হতাহতের সংখ্যা আরো বেশি দাবী করলেও ৬ জনের বিষয়টি নিশ্চিত করেছে ইউপিডিএফ।

এ ঘটনার জন্য ইউপিডিএফ এর পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিককে নব্য মুখোশ আখ্যায়িত করে জেএসএস সংস্কারসহ দু’গ্রুপকে দায়ী করে হত্যাকান্ডের জন্য দায়ী করে নেক্কারজনক এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবী করেছে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এর পক্ষ থেকে দায় স্বীকার করেনি কেউ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি নিশ্চিত হতে পারিনী। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিশ্চিত ভাবে জানানো হবে বলে তিনি জানান।

এদিকে পাহাড়ে একের পর এক আধিপত্যের লড়াইয়ে ঝড়ছে তাঁজা প্রাণ। গোলাগুলিতে আবারো রক্তাক্ত হলো সবুজ পাহাড়। থেমে থেমে এমন ঘটনায় পাহাড়ের পরিস্থিতি দিনে দিনে ভয়স্কর রূপ নিচ্ছে। বাড়ছে লড়াই-সংঘাত আর হানাহানি।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com