সব
facebook raytahost.com
হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রুফি আটক | Protidiner Khagrachari

হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রুফি আটক

হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রুফি আটক

ডেস্ক রিপোর্ট:: ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে তাঁকে আটকের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। তবে তাঁকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়।’

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, ‘উরফি জিয়া (জিয়াউদ্দিন রুফি) নামে হিমুর এক বন্ধু বেলা ৩টার দিকে তাঁর বাসায় যান। পরে উরফি জিয়া (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) এবং ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইল ফোনটাও পাওয়া যাচ্ছে না।’

অভিনেতা রওনক হাসান বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা, এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com