সব
facebook raytahost.com
প্রশাসনের কঠোর নজরদারীতে স্বাভাবিক যান চলাচল | Protidiner Khagrachari

প্রশাসনের কঠোর নজরদারীতে স্বাভাবিক যান চলাচল

প্রশাসনের কঠোর নজরদারীতে স্বাভাবিক যান চলাচল

মো:সোহেল রানা,দীঘিনালা:: বিএনপি ও জামায়েত এর ডাকা ৩দিনের অবরোধের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় যানচলাচল স্বাভাবিক। অবরোধের দীঘিনালা থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।

এদিকে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে এবং সাজেকগামী পর্যটকসহ স্থানীয় জননিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, বিজিবি, আনসার ও গ্রামপ্রতিরক্ষা কঠোর অবস্থান রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে হাট-বাজার, সড়কে মোড়ে পুলিশ- আনসার-গ্রামপ্রতিরক্ষা বাহিনী(ভিডিপি) সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া বিজিবি‘র ভ্রাম্যমান টহল স্বার্বক্ষনিক মোতায়ন ছিল।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহনের সংখ্যা খুব একটা দেখা যায়নি, ছিলোনা প্রতিদিনের চিরচেনা যানযটও। বেলা বাড়ার সাথে সাথে বাস-স্টেশন, বোয়ালখালী, থানা বাজার, কবাখালি ও মেরুং সহ বিভিন্ন এলাকায় ইজিবাইক, সিএনজি ও মাহিন্দ্র সহ স্থানীয় যানচলাচল বাড়তে দেখা যায়। এছাড়াও যাতায়াত করছে সাজেকের পর্যটকবাহী গাড়িগুলো।

এদিকে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে এবং সাজেকগামী পর্যটক সহ স্থানীয় জননিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ করা যায়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং সাজেকগামী পর্যটক সহ স্থানীয় জননিরাপত্তার কথা চিন্তা করে সড়কে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com