সব
facebook raytahost.com
দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন | Protidiner Khagrachari

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন

মো: সোহেল রানা,দীঘিনালা:: স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

বুধবার (০১ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন,দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি পুলিশ উপপরিদর্শক নূরউদ্দিন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাংবাদিক মো সোহেল রানা প্রমূখ।

আলোচনা সভায় ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্ধুক্তা হিসেবে হতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে।

ঘরে বসে উদ্ধুক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে। আলোচনা সভা শেষে ৮জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচী আওতায় ৬লক্ষ ২০ হাজার ঋনের চেক ও দুই ধাপে ৬০ জন যুবক যুবতীর মোমবাতি উৎপাদন বিষয়ক প্রশিক্ষন গ্রহনকরী মাঝে সনদ পত্র বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে ফুল বিজু

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে ফুল বিজু

অবৈধ জ্বালানি তেল বিক্রির অভিযোগে জরিমানা

অবৈধ জ্বালানি তেল বিক্রির অভিযোগে জরিমানা

গভীর রাতে স্বপ্ন পুড়ে ছাই

গভীর রাতে স্বপ্ন পুড়ে ছাই

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com