সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে পুলিশের সক্রিতায় পিকেটিংয়ে ব্যর্থ বিএনপি | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে পুলিশের সক্রিতায় পিকেটিংয়ে ব্যর্থ বিএনপি

খাগড়াছড়িতে পুলিশের সক্রিতায় পিকেটিংয়ে ব্যর্থ বিএনপি

হরতালের প্রভাব নেই স্বাভাবিক জনজীবন

আল-মামুন:: হরতালের তেমন কোন প্রভাব নেই খাগড়াছড়িতে। জনজীবন ছিলো স্বাভাবিক। প্রতিদিনের মতই জেলা সদরে চলতে দেখা গেছে ছোট ও মাঝারী পরিবহনগুলোকে। পুলিশের সক্রিতায় খাগড়াছড়িতে বিএনপির পিকেটিং এর চেস্টা করলে তা ব্যর্থ করে দেয় খাগড়াছড়ি জেলা পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর ২০২৩) সকাল ১০টার পর হঠাৎ বিএনপির ডাকা হরতালে সক্রিয় হয়ে জেলা শহরের কলাবাগান থেকে ভাঙাব্রীজের মুল সড়কে উঠার চেষ্টা করে পিকেটাররা। এ সময় মিছিলের বাঁধা দেওয়ার চেষ্টাকালে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।

এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির পিকেটারদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে এ বিএনপির নেতাকর্মীরা পিকেটিং এ চেষ্টা করে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তানভীর হাসান জানান, পিকেটিং এর চেষ্টা করে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে তারা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

সড়কে এসে বিশৃঙ্খলা চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং জনগণের জানমাল ও চলার পথে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ছাড় দেবে না বলে হুশিয়ারী জানান তিনি।

এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না চললেও শহরে টমটম,রিক্সা ও সিএনজি অটোরিকশা চলাচল ছিলো স্বাভাবিক। শহরের প্রতিটি দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে শর্তকতার সাথে ছিলো অতিরিক্ত পুলিশ মোতায়েন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com