সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা। আজ শনিবার (২৮ অক্টোবর ২০২৩) বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সকাল থেকে দিনটি উপলক্ষে ধর্মপুর আর্য বন বিহার, য়ংড বৌদ্ধ বিহার, বর্ণাল আর্য অরণ্য ভাবনা কেন্দ্রসহ সকল বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, বুদ্ধ স্নানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়িতে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, চীবর দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান ও স্বধর্ম শ্রবণসহ নানা অনুষ্ঠান মালা হয়েছে। এছাড়া সন্ধ্যায় রয়েছে আকাশ প্রদীপ উত্তোলন ও ৮৪ হাজার প্রদীপ প্রজ্বলন। এরপর আগামী কাল থেকে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালন করার পর আশ্বিনী পূনিমা তিথিতে এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষু তাদের সাধনা সিদ্ধির জন্য ধ্যান, সাধনা সংযম পালন করে থাকেন। এই তিন মাস তারা তাদের নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বৌদ্ধ বিহারে রাত্রি যাপন করতে পারেন না।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com