সব
facebook raytahost.com
উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে | Protidiner Khagrachari

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে

মহালছড়িতে পূজার্থীদের উদ্দেশ্য এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিনিধি,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেবী দুর্গারর্গার পূজা শুধু নিরেট কোন আনুষ্ঠানিকতা নয়। এটি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্মিলনের ক্ষেত্র তৈরি করে। অন্য যে কোন উৎসবের মতো বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে।

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনার সূত্র ধরে এদেশে একে- অপরের ধর্মীয় উৎসবগুলোর মাধ্যমে দেশ-সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার নজির স্থাপন করেছেন। তিনি রোববার বিকেল থেকে রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলার পানছড়ি-সদর ও মহালছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের উদ্দেশ্যে বক্তব্যকালে এসব কথা বলেন।

মহালছড়ি উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামন্ডপে ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং জেলা শ্রমিক লীগের সা: সম্পাদক মেহেদী হাসান হেলাল।

প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই দশকের বেশি সময় বিদ্যমান অশান্তির কারণে পাহাড়ি-বাঙালির মাঝে সহিংস ঘৃণা ও বিদ্বেষ ছিলো। অগণতান্ত্রিক সরকারগুলো মানুষের শান্তি আর আনন্দ কেড়ে নিয়েছে।

একমাত্র বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই পাহাড়ে শান্তির বাতাবরণ সূচিত হয়েছে। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার আহবান জানান। এসময় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সবকটি পূজামন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com