সব
facebook raytahost.com
মাটিরাঙ্গায় উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করলো ইউপিডিএফ | Protidiner Khagrachari

মাটিরাঙ্গায় উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করলো ইউপিডিএফ

মাটিরাঙ্গায় উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করলো ইউপিডিএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা ইউনিয়নের ওয়াচু এলাকা থেকে উদ্ধারকৃত ২ কেজি গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ইউপিডিএফ। গতকাল বুধবার (১৮ অক্টোবর ২০২৩) ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের কর্মীরা মাদকবিরোধী অভিযান চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় স্থানীয় মুরুব্বীদের উপস্থিতিতে উক্ত উদ্ধারকৃত গাঁজাগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমা বলেন, সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক বিস্তার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে মাদক বিক্রি ও বিস্তার ঠেকানো কঠিন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তারা।

তিনি গত ১৮ অক্টোবর রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবল ৭৪ বোতল ও তার আগে গত ১৪ অক্টোবর আশরাফুল হাসান তানভীর নামে রামগড় থানার আরেক কনস্টেবল ৯৩ বোতল ফেনসিডিলসহ আটক হওয়ার ঘটনা তুলে ধরে তারা।

তিনি আরও বলেন, পাহাড়ে শিক্ষার্থী ও যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। যার ফলে শিক্ষার্থীরা বিপথে ধাবিত হচ্ছে। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে। তাই পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষা ও সমাজ ব্যবস্থা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাদকের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ জন্য সমাজের সকল সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোর অভিযান ও প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানান। পরে উদ্ধারকৃত ২ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমা ছাড়াও যুব ফোরামের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

সূত্র: অন্য মিডিয়া।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com