সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি সদরের একটি আবাসিক হোটেল থেকে তক্ষক উদ্ধার শেষে বনে অবমুক্ত করা হয়েছে এ ঘটনায়।

বন বিভাগ সূত্র জানান, বৃহস্পতিবার শহরের আবাসিক হোটেল ‘দ্য গ্রিন ভ্যালি’ থেকে রাঙামাটির লংগদু থানার ৫ নম্বর ওয়ার্ডের সোনাই গ্রামের প্রয়াত তৈয়ব আলী মুন্সির ছেলে হাফেজ আলী (৩৮) এবং একই থানার ১ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার দুপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান, বন বিভাগের খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।

সূত্র জানায়, ঘটনার দিন ৩টার দিকে পুলিশ ও বন বিভাগের সহায়তায় ওই হোটেলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে একটি টুথপেস্টের প্যাকেটে সাত ইঞ্চি লম্বা একটি তক্ষত পাওয়া যায়।

রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ২০২৬ এর ৪১ (৩) তফসিল ১(খ) ধারা অনুযায়ী দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে প্রাকৃতিক পরিবেশে তক্ষকটি অবমুক্ত করা হয় বলে জানান এ বন কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com