সব
facebook raytahost.com
সিসি ক্যামেরার আওতায় থাকবে দীঘিনালার ১০টি দূর্গাপূজা মন্ডপ | Protidiner Khagrachari

সিসি ক্যামেরার আওতায় থাকবে দীঘিনালার ১০টি দূর্গাপূজা মন্ডপ

সিসি ক্যামেরার আওতায় থাকবে দীঘিনালার ১০টি দূর্গাপূজা মন্ডপ

মো:সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ১০টি পূজামন্ডপে সারদীয় দূর্গা পূজা উৎযাপিত হবে। ৮টি প্রতিমা ও ২টিতে ঘটপূজা মধ্যেদিয়ে পালন করা হবে এবারের দূর্গা উৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরি শেষ করে রংতুলির কাজ শুরু করেছে প্রতিমা তৈরির কারিগররা। দূর্গাপুজা উৎসবে সকল সম্প্রদায়ের মিলন মেলা ঘটে।

দীঘিনালায় উপজেলার বোয়ালখালী নারায় মন্দির ও দীঘিনালা থানা বাজার সনাতন শিব মন্দিরের এই ২টি মন্দিরের দূর্গাপুজায় সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। দীঘিনালা উপজেলায় সবচেয়ে পুরাতন মন্দির বোয়ালখালী পুরাতন বাজার নরায়ন মন্দির সভাপতি মৃদুল সেন বলেন, পুজা উৎসবকে কেন্দ্র সকল সম্প্রদায়ে মানুষের মিলমেলা ঘটে। সকল সম্প্রদায়ের মানুষজন দূর্গাপুজা দেখতে আসেন। প্রতিমা তৈরির কাজ শেষ রংতুলির কাজ প্রায় শেষ পর্যায়।

আগামী ২০অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপি সার্বজনীন দূর্গাপুজা পালন করা হবে। দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দির‘র সভাপতি শ্রী শিবু চন্দ্র দে বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং তুলির কাজ চলছে। উপজেলার সবচেয়ে জার্কজমক পূন্য ভাবে সারদীয় দূর্গাপুজা উৎযাপন করা হবে এই মন্দিরের। দূর্গাপুজা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা ঘটে।

দূর্গাপুজা মন্ডপে নিরাপত্তর জন্য সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতায় থাকবে। দীঘিনালা থানা পুলিশ পরির্দশক(এসআই) মো: হাবিব বলেন, দীঘিনালায় ১০টি পুজামন্ডপে দূর্গাপুজা উৎযাপিত হবে। পুজামন্ডপে খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক প্রত্যকটা পুজা মন্ডপে পুলিশ সপুার, দীঘিনালা থানা পুলিশ ও বিটপুলিশে নাম্বারসহ ব্যানার থাকবে।

প্রতিটি পুজামন্ডপে পুলিশ ও আনসার ডিভিপি মোতায়েন থাকবে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল টিম সার্বক্ষনিক স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আপনার মতামত লিখুন :

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com