সব
facebook raytahost.com
মাদক বিরোধী মানববন্ধন | Protidiner Khagrachari

মাদক বিরোধী মানববন্ধন

প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে নারী নির্যাতন বৃদ্ধি ও তরুণ সমাজের মধ্যে মাদক বিস্তারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নারী সম্ভ্রম ও সামাজিক সুরক্ষা কমিটির ব্যানারে এতে স্থানীয় বিভিন্ন এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও নারী সমাজ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী সম্ভ্রম ও সামাজিক সুরক্ষা কমিটির প্রতিনিধি বুলবুলি চাকমা, লাকি চাকমা ও শিক্ষার্থী অপর্না চাকমা । বক্তারা বলেন, নারীর নিরাপত্তাহীনতা এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন নতুন নতুন ঘটনা সামনে আসছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

সাম্প্রতিক সময়ে জেলায় নারী সম্ভ্রমহানি, যৌন হয়রানি এবং পারিবারিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এসব ঘটনার যথাযথ বিচার না হওয়ায় ভুক্তভোগীরা নানা চাপে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা আরো বলেন,মাদকের ছোবল এখন সবচেয়ে বেশি পড়ছে তরুণদের ওপর। ছাত্র–ছাত্রীরা পর্যন্ত মাদকের টানে জীবন নষ্ট করছে। মাদক নিয়ন্ত্রণে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com