সব
facebook raytahost.com
ওয়াদুদ ভূঁইয়ার সাথে শুভেচ্ছা বিনিময় | Protidiner Khagrachari

ওয়াদুদ ভূঁইয়ার সাথে শুভেচ্ছা বিনিময়

ওয়াদুদ ভূঁইয়ার সাথে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার:: জয়ের পর সাবেক এমপি ও সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের নির্বাচিতরা। শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাতে কলাবাগান বৈঠকে নির্বাচিত হওয়ার পর এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় সকলকে জনগণের সেবায় কাজ করতে আহ্বান জানান ওয়াদুদ ভূঁইয়া। কৌশল বিনিময় করেন নির্বাচিত সকলের সাথে। এর আগে উৎসব মুখোর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের বিশেষ সাধারন সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) সাল মেয়াদে নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষনা করা হয়।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিকাশ ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গনণা করে রাতে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ফলাফল ঘোষনা করা হয়।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুলাল হোসেন ৪৮০ ভোট পেয়ে জয় লাভ করেছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজুর রহমান পেয়েছেন ২৯৩ ভোট। ১০ সদস্যের মধ্যে জয় পেয়ে ৫ সদস্যের মধ্যে অ্যাড. মো: রবিউল ইসলাম – ৫৮৯, মো: শহিদুল ইসলাম – ৪৮৪,পেয়ার আহমেদ-৪৬৫, মোফাজ্জল হোসাইন ভূইয়া-৪৫৯, হাছানুল করিম -৪১৯ ভোটে জয় লাভ করেছে।

এছাড়াও সেক্রেটারী পদে বিনা প্রতিদ্বণ্দ্বীতায় মো: আব্দুল মজিদ জয় লাভ করেন। এবারের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫শ ১৯ জন। তার মধ্যে ৭শ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ।

উল্লেখ যে, সর্বশেষ ২০১৯ সালেও নির্বাচন হলে পরবর্তীতে ২০২২ সালে মামলা জটিলতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের আর কোন নির্বাচন হয়নি।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com