সব
facebook raytahost.com
বিএনপির ধানের শীষের প্রচারণা | Protidiner Khagrachari

বিএনপির ধানের শীষের প্রচারণা

বিএনপির ধানের শীষের প্রচারণা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে জেলা বিএনপি। শুক্রবার(১৪নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার এলাকায় এ কর্মসূচি হয়।

গণসংযোগে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়ার পক্ষে প্রচারে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিএনপি, সাংগঠনিক সম্পাদক মো শরিফুল ইসলাম ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতারা লিফলেট বিলি করে সাধারণ ভোটারদের সামনে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, পাহাড়ি জনপদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় সমস্যার সমাধানে ওয়াদুদ ভূইয়া অগ্রাধিকার দেবেন।

গণসংযোগ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ‘ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য আরও সুসংহত হবে। সহাবস্থান ও অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন,‘বেকারত্ব কমাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবকদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। খাগড়াছড়ির মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষের পক্ষে সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হবে।’

আপনার মতামত লিখুন :

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com