সব
facebook raytahost.com
বিএনপির উঠান বৈঠক | Protidiner Khagrachari

বিএনপির উঠান বৈঠক

প্রতিনিধি মহালছড়ি:: মহালছড়ি উপজেলার যৌথ খামার এলাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উঠান বৈঠক। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় এই উঠান বৈঠক।

মহালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বশির আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ, সহ-সভাপতি মোঃ আহাদ মিয়া ও মোঃ বাকিউল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের ও জামাল উদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ ও মোঃ শহীদুল ইসলাম বকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ নরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে উপস্থিত শতাধিক নারী-পুরুষ মনোযোগ সহকারে নেতাদের বক্তব্য শোনেন এবং অত্র এলাকার লোকজন তাদের আলোচনায় বলেন এর আগে কখনও কোন রাজনৈতিক দলের এ ধরনের বৈঠক আমাদের সাথে করেনি।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলের প্রিয় নেতা ওয়াদুদ ভুঁইয়া কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। বিএনপির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com