সব
facebook raytahost.com
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত | Protidiner Khagrachari

বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধি মহালছড়ি:: “হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় মহালছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমি ক বিদ্যালয়ে এই আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজকরা হাত ধোয়ার সঠিক নিয়মসহ সুস্থ থাকতে নানা বিষয় আলোচনা এবং প্রদর্শন করে দেখানো হয়।

জনস্বাস্থ্য এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ রহমত উল্যা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুপম শীল, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুমিতা মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com