সব
facebook raytahost.com
জামায়াত প্রার্থীর সমর্থনে সুধী সমাবেশ | Protidiner Khagrachari

জামায়াত প্রার্থীর সমর্থনে সুধী সমাবেশ

আল-মামুন:: মাটিরাঙার তাইন্দং বাজারে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী’র সমর্থনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাংগা উপজেলার উদ্যোগে তাইন্দং ইউনিয়ন জামায়াত এই আয়োজন করে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) তাইন্দং বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াত এর এমপি প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, মাটিরাংগা উপজেলা জামায়াতে ইসলামী এর আমীর আব্দুল জলিল। এছাড়া উপস্থিত ছিলেন তাইন্দং ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি, স্থানীয় নেতৃত্ববৃন্দ, সমাজের ব্যক্তিত্ব ও ইসলামপ্রিয় অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন—“আমরা চাই মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ইসলামিক মূল্যবোধের আলোকে নীতিনিষ্ঠ নেতৃত্ব।”

আপনার মতামত লিখুন :

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

বেগম জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

বেগম জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com