সব
facebook raytahost.com
ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ | Protidiner Khagrachari

ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালায় ছাত্র নেতা মোঃ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রনেতা মোঃ জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। সকাল ১০:৩০ টায় শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের ছাত্রনেতা এবং কর্মীরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান ছিলেন, দীঘিনালা উপজেলা ছাত্রদল‘র যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দীঘিনালা কলেজ ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন সরকার, দীঘিনালা কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমূখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালি ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, বিশেষ বক্তা হিসেবে ছিলেন কবাখালি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ তাজুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা কলেজ ছাত্রদল সভাপতি মোঃ মামুনুর রশীদ, সঞ্চালনা করেন দীঘিনালা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইমন মিয়া। এসময় বক্তারা জুবায়েদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করেন। তারা বলেন, এই হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনে ভয় এবং অস্থিরতা ছড়াচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

জুবায়েদ হত্যার ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই হত্যাকাণ্ডের অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। অনেকেই মনে করছেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে দেশে রাজনৈতিক সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে।

 

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com