সব
facebook raytahost.com
মায়ের হাতে দু’বছরের সন্তান খুন | Protidiner Khagrachari

মায়ের হাতে দু’বছরের সন্তান খুন

মায়ের হাতে দু’বছরের সন্তান খুন

আল-মামুন:: খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশু সন্তান মো: তৌহিদুল আলমকে হত্যা করেছে মা। এ ঘটনায় মাকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির চাকরিজীবী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। রাতের কোনো এক সময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটি মারা যায়।

নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যায়। রাত বেশি হওয়ার জেলা সদরে ফিরতে পারিনি। রাত তিনটার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com