মো: এনামুল হক,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ১৮ফিল্ড রেজিমেন্ট মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (১০ আগষ্ট ২০২৫) সকাল ১০ টার দিকে জোনের আওতাধিন পরশুরামঘাট আর্মি ক্যাম্পের এলাকায় এসব সহায়তা প্রদান করা হয়।
সহায়য়তার মধ্যে ৪ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা,২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউ টিন নগদ অর্থ,৩০ জন পাহাড়ী ও বাঙ্গালীকে রেশন সামগ্রী ও মানিকচন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অভ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয় ।
এতে ২০০ জন পাহাড়ী ও ১০০ জন বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী,গুইমারা মেডিকেল (সিএমএইচ) অফিসার হিসেবে দায়িত্বরত ক্যাপ্টেন সুমাইয়া রহমান।
এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল ইব্রাহীম আধহাম ও উপ অধিনায়ক মো: মাসুদ খান,মেজর সামিউল হক সামি সহ পদস্থ সামরিক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গার জোন কমান্ডার লে: কর্ণেল ইব্রাহীম আধহাম বলেন,বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।
তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে। সহায়তা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন