সব
facebook raytahost.com
দীঘিনালায় টমটম উল্টে যাত্রী নিহত | Protidiner Khagrachari

দীঘিনালায় টমটম উল্টে যাত্রী নিহত

দীঘিনালায় টমটম উল্টে যাত্রী নিহত

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) উল্টে দেব রঞ্জন ত্রিপুরা (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালক মো. আক্তার হোসেন (৪৫)।

বুধবার দুপুরে বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেব রঞ্জন ত্রিপুরা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের রামরতন কার্বারিপাড়ায় বাসিন্দা।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বাবুছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীঘিনালা উপজেলার বেলতলী এলাকা থেকে বাবুছড়া যাচ্ছিল অটোরিকশাটি। পথে সোনামিয়া টিলা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী দেব রঞ্জন ত্রিপুরা ও চালক আক্তার হোসেন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দেব রঞ্জন ত্রিপুরাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com