সব
facebook raytahost.com
নদীতে লাকড়ি ধরতে গিয়ে শিশু নিখোঁজ | Protidiner Khagrachari

নদীতে লাকড়ি ধরতে গিয়ে শিশু নিখোঁজ

নদীতে লাকড়ি ধরতে গিয়ে শিশু নিখোঁজ

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদী থেকে লাকড়ি ধরতে গিয়ে মো. আরিয়ান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে দীঘিনালা উপজেলার দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। শনিবার (১৪ জুন ২০২৫) সকাল সাড়ে ৯ টার দিকে কবাখালী ইউনিয়ন সংলগ্নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশের মাইনি নদীতে লাকড়ি ধরতে গেলে হঠাৎ প্রবল স্রোতে ভেসে যায় শিশু আরিয়ান। তবে বিষয়টি জানতোনা পরিবারের কেউই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও অনান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সন্ধান মেলেনি।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বোট ও ডুবরী না থাকার ফলে, উদ্ধার কার্যক্রম বিঘ্ন ঘটে। রাঙামাটি হতে ডুবরী আনার চেষ্টা চলছে। ডুবুরি দল আসার পর ফের অভিযান কার্যক্রম করা হবে। এর আগে গত ৩০ মে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com