সব
facebook raytahost.com
জড়িত নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি | Protidiner Khagrachari

জড়িত নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জড়িত নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি oplus_2

মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালায় নতুন বোয়ালখালী বাজারে ২৬টি দোকানের অগ্নিকান্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত সকল দোকান মানবন্ধন করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার (০৬ মে ২০২৫) সকাল ১০টায় বোয়ালখালী নতুন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ আয়োজনে নতুন বোয়ালখালী বাজার প্রধান সড়কে বোয়ালখালী বাজারে ২৬টি দোকানের অগ্নিকান্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে নতুন বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো: নুরুল আবছার মুনাফ,সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন, সহ- সাধারন সম্পাদক সাধন ঘোষ,সাংগঠানিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ ও ব্যবসায়ী বিটন দাশ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা সকলে জানাচ্ছি যে, গত ২৬ মার্চ ২০২৫ নতুন বোয়ালখালী বাজারে ২৬টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সি.সি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, নুরুল ইসলাম উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষটি নিশ্চিত হই। তার প্রেক্ষিতে ০৩ এপ্রিল ২০২৫ তারিখে দীঘিনালা থানায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে সাধন ঘোষ একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে দীঘিনালা থানা অভিযুক্ত আসামী নুরুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে । কিন্তু উক্ত আসামীকে রিমান্ড মঞ্জুর না করে বিজ্ঞ আদালত জেল গেটে জিঙ্গাসাবাদের নির্দেশ প্রদান করেন। যা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীরা ব্যথিত, আরও দুঃখের বিষয় গতকাল ৫মে ২০২৫খ্রি: তারিখে অভিযুক্ত আসামীকে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।

অভিযুক্ত আসামীর জামিনের প্রেক্ষিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের কোন প্রকার আইনী তদন্ত শেষ না করে জামিন মঞ্জুর করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে সকল ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ও হতাশায় ভুগছে। তার জামিন মঞ্জুর বাতিল করে পুনরায় গ্রেফতার করে নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

উল্লেখ যে, মানববন্ধন শুরু হওয়ার আগে মানবন্ধন স্থাল পরিদর্শন করেন দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি। এসময় তিনি বলেন, মানববন্ধন যেন শান্তিপূর্ণ ভাবে করা হয়। কোন ধরনে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মাবনবন্ধন কেন্দ্র করে রাস্তা যানবাহন চলাচলে ব্যগাত না ঘটে। আরো উল্লেখ্য যে, গত ২৬ মার্চ ২০২৫খ্রি: রমজান মাসে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com