সব
facebook raytahost.com
অপহৃতদের মুক্তির দাবীতে উত্তাল খাগড়াছড়ি | Protidiner Khagrachari

অপহৃতদের মুক্তির দাবীতে উত্তাল খাগড়াছড়ি

অপহৃতদের মুক্তির দাবীতে উত্তাল খাগড়াছড়ি

স্টাফ রিপাের্টার:: চবি’র অপহৃতদের মুক্তির দাবীতে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে খাগড়াছড়ি। অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী মুক্তির ছাড়াও রাঙামাটিতে এক তরণী ধর্ষনে জড়িতদের গ্রেফতারের দাবীও জানান বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে।

রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়িস্থ ‘আদিবাসী’ ছাত্র সমাজ নামে একটি সংগঠন খাগড়াছড়ির মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি জেলা জর্জ কোর্ট সংলগ্ন বটতলায় গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা অপহরণের জন্য ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)কে দায়ী করে অপহৃতদের উদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে অপহরকারীদের শাস্তির দাবি করেন। এ সময় রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফাহিমকে গ্রেফতার করে বিচারে দাবিও জানানো হয়।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েল চাকমা, খাগড়াছড়ি সরকারী কলেজের শিক্ষার্থী সমিতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, বিএমসির সভাপতি উক্যনু মারমা বক্তব্য রাখেন।

গত বুধবার (১৬ এপ্রিল) সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে অপহরণের শিকার হন। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)কে দায়ী করা হলেও সে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com