সব
facebook raytahost.com
ইউপিডিএফ কালেক্টরকে গুলি করে হত্যা | Protidiner Khagrachari

ইউপিডিএফ কালেক্টরকে গুলি করে হত্যা

প্রতিনিধি রাঙামাটি:: রাঙামাটিতে প্রতিপক্ষ গ্রুপের অস্ত্রধারীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট -এর কালেক্টর নির্মল চাকমা নিহত হয়েছে। এ ঘটনার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ ২০২৫) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নির্মল চাকমা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে তন্যা খামার পাড়া এলাকায় সন্তু লারমার পিসিজেএসএস’র সদস্যরা ইউপিডিএফের তিন জনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলে ইউপিডিএফের সাব পোস্ট পরিচালক ও কালেক্টর নির্মল চাকমা গুলিতে নিহত হন। তবে ইউপিডিএফ’র অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে ঘটনার পর পরই ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রদান নিরন চাকমা স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে এ ঘটনার জন্য সন্তু লারমার পিসিজেএসএসকে দায়ী করা হয় এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, আমিও ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

আপনার মতামত লিখুন :

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

নির্বাচন নিয়ে জনসচেতনতা কার্যক্রম

নির্বাচন নিয়ে জনসচেতনতা কার্যক্রম

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢেউটিন সেলাই মেশিনসহ অর্থ সহায়তা

ঢেউটিন সেলাই মেশিনসহ অর্থ সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com