সব
facebook raytahost.com
প্রসীত বিকাশ খীসার বিবৃতির প্রতিবাদ ইউপিডিএফ (গণতান্ত্রিক)'র সভাপতির | Protidiner Khagrachari

প্রসীত বিকাশ খীসার বিবৃতির প্রতিবাদ ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতির

প্রসীত বিকাশ খীসার বিবৃতির প্রতিবাদ ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতির

প্রেস বিজ্ঞপ্তি:: ইউপিডিএফ এর ২৬ বছর পূর্তি উপলক্ষে দলের প্রধান প্রসীত বিকাশ খীসার ২৪ ডিসেম্বর তারিখে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিটি নজরে আসার পর ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতি শ্যামল কান্তি চাকমা বিবৃতির মাধ্যমে প্রকাশ করে বলেন, ইউপিডিএফ (প্রসীত) দলের নেতাকর্মীরা যেভাবে তাদের দলীয় সভাপতির বক্তব্য প্রচার করছে তাতে মনে হচ্ছে তারা ২৬ বছরের মধ্যে বিরাট কিছু অর্জন করে ফেলেছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতি বলেন, প্রসীত বিকাশ খীসা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করলেও ২৬ বছর আগে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের ঘোষণা দিয়ে ইউপিডিএফ যে আন্দোলন শুরু করেছিলো সে আন্দোলনের কি অগ্রগতি করতে পেরেছে সে বিষয়ে কোন বক্তব্য বিবৃতিতে নেই।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সভাপতি আরো বলেন সরকারের নানান দুর্বলতা, অসংগতি বিবৃতির মাধ্যমে প্রকাশ করলেও পুরো বিবৃতিতে তাদের পূর্ণ স্বায়ত্ত্বশাসনের কোন বক্তব্য নেই, এমনকি কোন রূপরেখাও নেই। তাই এই ধরনের বক্তব্য জনমনে সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে এবং স্পষ্টতই মনে হচ্ছে তিনি কারও করুণা লাভের উদ্দেশ্যে এধরনের বক্তব্য প্রচার করছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতি বলেন, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক বক্তব্য না দিয়ে অবিলম্বে জনগণের ভাগ্যোন্নয়নের আন্দোলন সংগঠিত করুন, অন্যের ক্ষতি করার মানসিকতা পরিহার করুন। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)র কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অমর জ্যোতি চাকমার প্রেরিত বার্তায় এ তথ্য জানান।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com