সব
facebook raytahost.com
কারাগারে আসাদুজ্জামান নূর-মাহবুব | Protidiner Khagrachari

কারাগারে আসাদুজ্জামান নূর-মাহবুব

কারাগারে আসাদুজ্জামান নূর-মাহবুব

ডেস্ক রিপাের্ট:: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল রোববার রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। আর রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর নিহতের পিতা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখসহ মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৮ নং আসামি হলেন আসাদুজ্জামান নূর। উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ, মনির হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০-এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় নিহত সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে সিয়াম মারা যান।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com