চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

২২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মৃত্যু। সোমবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

মোটরসাইকেল আরোহী নিরুপনকে চাপা দেওয়ার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাইকররা গাড়িটিকে আটক করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায় কিসলু বলেন, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিল।
এ সময় পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে কৃষি গবেষণা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিরুপন চাকমা গুরুতর আহত হয়। ঘটনাস্থলে তার মৃত্য হয়।

তিনি এ সময় আরো জানান, তাকে চাপা দেওয়ার পর গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আটকের পর গাড়ি ও চালক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। নিহতের লাশ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রয়েছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আতঙ্কে রামগড়ে শিক্ষিকা ও ১৬ শিক্ষার্থী আহত